আমার বাঁশখালী ডেক্স:
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে গাইবান্ধা পৌরপার্কে আগত দর্শনার্থীদের গোলাপ, রজনীগন্ধাসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
বুধবার বিকেলে গাইবান্ধার মেয়র পৌরবাসীকে এ ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী জেসমিন কবির রানী ও কাউন্সিলর শহীদ আহম্মেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌরপার্কে বেড়াতে আসা দর্শনার্থীরা পৌরমেয়রের এই উদ্যোগকে স্বাগত জানান ও মেয়রকে ধন্যবাদ জানান।
পৌরপার্কে বেড়াতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, পৌরপার্কে বেড়াতে এসে এভাবে হঠাৎ করে পৌর কর্তৃপক্ষের কাছে থেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা পাবো ভাবতেই পারিনি। পৌরমেয়রের হাত থেকে ফুল উপহার পেয়ে ভালোই লাগলো। আগামীতেও এমন আয়োজন করা হলে ভালোই লাগবে বলে জানান দর্শনার্থীরা। এছাড়া প্রতিবছর পৌরসভার পক্ষ থেকে এমন বিশেষ বিশেষ দিনগুলোতে এমন আয়োজন করার দাবি জানান পৌরবাসী।
ভালোবাসা দিবসে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এমন আয়োজন প্রসঙ্গে পৌরমেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, ঋতুরাজ বসন্ত ও পৌরবাসীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়। এই উদোগের ফলে পৌরবাসীর সাথে পৌর পরিষদের সম্পর্ক আরও দৃঢ় হবে। যা পৌর এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

No comments:
Post a Comment