বাঁশখালীতে প্রতিবন্ধিতের মাঝে ঔষধ ও উপকরণ বিতরণ সম্পন্ন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, May 22, 2018

বাঁশখালীতে প্রতিবন্ধিতের মাঝে ঔষধ ও উপকরণ বিতরণ সম্পন্ন


আমার বাঁশখালী.কম. ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গত মঙ্গলবার প্রতিবন্ধি ব্যাক্তিদের জন্য স্বাস্থ্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা ডিজ্যাবিলিটি হেলথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন তথ্য ও কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন, ডিআরআরএ জেলা ব্যবস্থাপক সুবিমল বড়ুয়া, সভায় দৈনিক আজাদীর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া,ইত্তেফাক প্রতিনিধি ও অনির্বান প্রতিবন্ধি সেবা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক শাহ মুহাম্মদ শফিউল্লাহ,



 সংগ্রাম প্রতিনিধি মোঃ আবদুল জব্বারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় উপজেলা ডিজ্যাবিলিটি হেলথ কমিটির মাধ্যমে প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ৫ জনকে ঔষধ এবং ২ শিশুকে বসার উপকরণ প্রদান করা হয়। এছাড়া বিগত ৩ মাসে এ প্রকল্পের আওতায় ৩৪জনকে ঔষধ ২৩জন বিনামূল্যে সহায়ক উপকরণ প্রদান করা হয়। 


সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধি ব্যক্তিরা সমাজের বিচ্ছিন্ন কোন অংশ নয়। তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাই তাদের প্রতি আমাদের প্রতিটি কর্মকান্ডে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। এবং উন্নয়ন মূলক কর্মকান্ডে প্রতিবন্ধিদের সম্পৃক্ততা বাড়ানো এবং স্বাস্থ্য সেবায় তাদের অধিকার নিশ্চিত করার আহবান জানানো হয়। বাঁশখালী হাসপাতালে ডিআরআরএ এর বাস্ববায়নধিন সংস্থা নওজয়োন এবং আর্থিক সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান সিবিএম ও অষ্ট্রেলিয়ান এইডসকে এ কাজ বাস্তবায়নে সহযোগিতা করার ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন