বাঁশখালী থানার অভিযানে বাল্বের প্যাকেটে ৬৫ হাজার ইয়াবাসহ ২জন গ্রেফতার - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, May 22, 2018

বাঁশখালী থানার অভিযানে বাল্বের প্যাকেটে ৬৫ হাজার ইয়াবাসহ ২জন গ্রেফতার



আমার বাঁশখালী.কম-- ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.

চট্টগ্রামের বাঁশখালী-পেকুয়া সীমান্তবর্তী এলাকা থেকে বাল্বের প্যাকেটে বিশেষ কৌশলে পাচার করার সময় ৬৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার  বিকেলে বাঁশখালী-পেকুয়া সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার অরিবিন্দু দে’র ছেলে পরিধন দে (২৩) ও একই উপজেলার মহাজনপাড়ার মকবুল আহমদের ছেলে আবু সৈয়দ (৪০)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন হীরা সাঙ্গুর প্রতিনিধিকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বাল্বের প্যাকেটে বিশেষ কৌশলে পাচার করার সময় ৬৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে এনে পেকুয়া, বাঁশখালী হয়ে এসব ইয়াবা তারা বিক্রির জন্য চট্টগ্রামে পাচার করছিলো।‘ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। https://web.facebook.com/sharkersalahuddin/videos/pcb.1704578612960194/1704570446294344/?type=3&theater


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন