পিতার পরিচয় দিয়ে এক হিন্দু মেয়ে বিয়ে দিলেন এরশাদ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, May 13, 2018

পিতার পরিচয় দিয়ে এক হিন্দু মেয়ে বিয়ে দিলেন এরশাদ

আমার বাঁশখালী ডটকম:

পিতার পরিচয় দিয়ে এক হিন্দু মেয়ের বিয়ের যাবতীয় খরচ বহন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ওই মেয়ের নিপা রানী। শুধু ব্যয় বহন করেননি, নিজে উপস্থিত থেকে নিপাকে সোনার গহনা পরিয়ে আর্শীবাদ করেন তিনি
শনিবার দিবাগত রাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিপার বিয়ে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রাজধানীর তাঁতী বাজারের নিম্নমধ্য বিত্ত পরিবারের মেয়ে নিপা রানী। নিপার জন্মদাতা পিতার নাম নারায়ন কর্মকার। নারায়ন কর্মকারে সঙ্গে এরশাদের সম্পর্ক দীর্ঘদিনের। সে সুবাদে নিপাকে ছোটবেলা থেকেই পিতৃ-স্নেহে বড় করেছেন এরশাদ। নিপাকে পড়াশুনা করিয়েছেন তিনি। একজন পিতা হিসেবে মেয়ের প্রতি যে দায়িত্ব পালন করা দরকার তার সবটুকুই করেছেন এরশাদ। সর্বশেষ শনিবার সোনা গহনা থেকে শুরু করে বিয়ের যাবতীয় খরচ বহন করে এরশাদ তার পালিত কন্যাকে স্বামীর ঘরে পাঠিয়ে দেন।
বিয়ের সময় এরশাদের সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুজন দে, নিপার জন্মদাতা পিতা নারায়ন কর্মকারসহ নিপার কয়েক শতাধিক আত্বীয়-স্বজন উপস্থিত ছিলেন। সূত্র:http://bdbanglanews.net/B/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A6/

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন