![]() |
চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করছে বাঁশখালী থানা পুলিশ। বাঁশখালী পৌরসভার উল্টর জলদী দেলিপাড়ায় গত রবিবার (৬ মে) সন্ধ্যায় আমির হোসেনের বাড়ীতে বাঁশখালী থানা এস.আই (নিঃ) মো. আবু হানিফ সঙ্গীয় ফোর্স সহ একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করেন। মাদক ব্যবসায়ী আমেনার বাড়ীে থানা পুলিশের অভিযানকালে ১১ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন। এবং আমির হোসেনের স্ত্রী ধৃত আসামী মোছাম্মৎ আমেনা বেগম (৩২) কে আটক করেন।
মাদক সংক্রান্তে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন হীরা।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ।
নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment