![]() |
| ছবি: জনকণ্ঠ অনলাইন |
আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী থানাধীন রামদাশ হাট এলাকায় চলন্ত গাড়ীতে তল্লাশী চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন
যুবককে গ্রেপ্তার আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে
বাঁশখালী থানা এই অভিযানটি পরিচালনা করেন বলে জানিয়েছে পুলিশ । রবিবার সন্ধ্যা
সাড়ে ৬টা দিকে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ
এস.আই আতাউর রহমানের নেতৃত্বে
এক দল পুলিশের অভিযান কালে ১টি দেশীয় তৈরী
অস্ত্র ৮ রাউন্ড কার্তুজসহ তাদের
গ্রেপ্তার করেন বলেও জানান পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশখালী থানাধীন পূর্ব বৈলছড়ি গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আলী মিয়ার ছেলে মোহাম্মদ করিম (২৫) এবং কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইদরী পাড়া এলাকার আবদুর রশিদের
ছেলে নুরুল আলম (২৮) ও মোঃ ইসহাক (২২)।
এ ব্যাপারে রামদাশ
মুন্সির হট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই
আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
একটি দেশীয় অস্ত্র ও
৮ রাউন্ড কার্তুজসহ তিন যুবকে গ্রেপ্তার
করেন।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু ও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি জানান।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ।
নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment