![]() |
| আমার বাঁশখালী.কম, ফাইল ফটো |
চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত বনাঞ্চলের কাঁচার ঝিরি পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে থানা পুলিশ ও ইকোপার্কের কর্মকর্তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এদিকে হাতির আক্রমণে মৃত ব্যক্তির নাম মোঃ সেলিম (৫০) সে লোহাগাড়া থানার বড় হাতিয়া কুমিরা ঘোনা এলাকার মাস্টার শফিক আহমদ চৌধুরীর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন মানসিক রোগে ভোগ ছিলেন।
এ ব্যাপারে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ইকোপার্ক অফিস হতে ৪ কিলোমিটার পূর্বে ইকোপার্কের সংরক্ষিত এলাকায় থেকে লাশ পড়ে থাকতে দেখে কাঠুরিয়ারা আমাকে খবর দিলে হিসেবে সনাক্ত করে পুলিশকে খবর দিলে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে তাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। বাঁশখালী থানার এস,আই বেলাল উদ্দিন বলেন, লাশটি হাতির আক্রমনে নাকি কোন মানুষের আক্রমনের মৃত্যু সেটা নিশ্চিত হওয়ার জন্য লাশটি মর্গে পেরন করা হচ্ছে।





No comments:
Post a Comment