![]() |
বাঁশখালী উপজেলার পৌরসদরসহ কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে
শিশু ও শিক্ষিকাসহ আহত হয়েছে ১৮ জন । রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর
সদরের রুহুল্লাপাড়া, কর্মকার পাড়া, শীলপাড়া, চাম্বল, সরল ও শীলকূপে এ ঘটনা
ঘটে।
পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন, নারায়ন দে (৩০), আসমা (১৩), আনিছ (১৪), প্রভাষ (৫০), রামীম (৫), জোবাইদা (২৫), নীনা কর্মকার (৫০), মোঃ জামাল (২৭), আবিদ (২০), আরফাত (৯), খোরশেদুল (৮), শর্মি (১১), রোজিনা (১২), মিনু (৪৫), জান্নাতুল কোবরা (৮৬), আবদুল কাদের (৫), সোহাগ (৭), শ্যামল (৫৫)।
আহতদের মধ্যে একজন উত্তর জলদী রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাও রয়েছেন। আহতরা প্রাথমিক ভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ মোঃ তৌহিদুল আনোয়ার বলেন, পাগলা কুকুরের কামড়ে বিভিন্ন এলাকায় ১৮ জন আহত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পাগলা কুকুর কর্তৃক আক্রান্ত ব্যক্তিদের শারীরিক নজরদারির মধ্যে রেখে ভ্যাকসিন প্রদান করা হবে।
এদিকে প্রতি আইনশৃংখলা সমন্বয় সভায় কুকুর নিধনের ব্যাপারে জোর আলোচনা করা হলেও প্রকৃত পক্ষে পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা তা দৃশ্যমান নয় বলেও তিনি জানান।

No comments:
Post a Comment