গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে: তথ্যমন্ত্রী - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, March 28, 2018

গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে: তথ্যমন্ত্রী


আমার বাঁশখালী ডেক্স:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম ও গণতন্ত্র একই হাতের এপিঠ-ওপিঠ। রাজনীতিকরা ভুল করলে গণতন্ত্রের ক্ষতি হয়, কিন্তু গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে।
তিনি বলেন, ছাপার অক্ষরে সংবাদপত্র যে খবর আমাদের কাছে পৌঁছে দেয়, তা চলমান সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণমাধ্যম গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। রাষ্ট্রযন্ত্র ও সমাজের অন্দরে নিরন্তর আলো ফেলে চলেছে আমাদের গণমাধ্যম।
বুধবার ঢাকার তেজগাঁওয়ে দৈনিক আমাদের সময় কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক আমাদের সময় ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, পরিচালক মো. আলী হোসেন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাসহ পত্রিকায় কর্মরত সব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
দৈনিক আমাদের সময়-এর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় হাসানুল হক ইনু পত্রিকাটি মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধ থেকে উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র ও সুন্দর সমাজ নির্মাণের পথে নিত্যসঙ্গী হবে বলে আশাপ্রকাশ করেন। সূত্র: বাসস

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন