বিএনপি নেতা শামসুল ইসলাম আর নেই-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, April 26, 2018

বিএনপি নেতা শামসুল ইসলাম আর নেই-amarbanskhali.com


ফাইল ছবি
ফাইল ছবি

আমার বাঁশখালী.কম:
সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম বাবু ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।
১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কাউন্সিলে বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন