বাঁশখালী এস,এস পাওয়ার প্ল্যান্ট এলাকায় বসবাসকারীদের পুনর্বাসনের তাগিদ দিলেন- নৌবাহীনির কমোডর এম,সোহাইল ত্যাজ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, April 5, 2018

বাঁশখালী এস,এস পাওয়ার প্ল্যান্ট এলাকায় বসবাসকারীদের পুনর্বাসনের তাগিদ দিলেন- নৌবাহীনির কমোডর এম,সোহাইল ত্যাজ


আমার বাঁশখালী,শাহ মুহাম্মদ শফিউল্লাহ,
চট্টগ্রাম জেলার বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের প্রতিষ্ঠিতব্য এস,এস পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন নৌবাহীনির কমোডর এম,সোহাইল ত্যাজ পিএসই, পিপিএম,বিএন।
মঙ্গলবার তিনি পশ্চিম বড়ঘোনা এস,এস পাওয়ার প্ল্যান্ট প্রকল্প এলাকায় আসেন। প্রকল্পের ইউনিট-১ আভাইত্তা ঘোনা এলাকা পরিদর্শন করেন। ইউনিট-২ আলেকদিয়া এলাকায়। সেখানে তিনি ১৩২০ মেঃওঃ কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মিত অস্থায়ী জেটি নির্মান এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এস,এস পাওয়ার প্ল্যান্ট একটি বেসরকারী পাওয়ার প্রজেক্ট হলেও এটি বর্তমান সরকারের সব ছেয়ে অগ্রাধিকার ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ রাস্ট্রীয় প্রকল্প। তাই শতভাগ আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে এ প্রকল্পের কাজ দ্রুুততম সময়ের মধ্যে সমাপ্ত হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
কমোডর এম, সোহাইল বলেন, প্রকল্প এলাকায় বসবাসকারী পরিবার গুলোকে অন্যত্র পুনর্বাসন করার জন্য প্রকল্প সমন্নয়কারীকে নির্দেশ প্রদান করেন। সাথে সাথে তাদের পাওনা অর্থও বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজুর রহমান, প্রকল্পের নির্বাহী পরিচালক সূভ্রত ভৌমিক, স্পেকট্রা'র প্রজেক্ট ডাইরেক্টর প্রকৌশলী আব্দুর রউফ, প্রকল্পের সহযোগী চায়না কোম্পানী ' সেফকো-৩'র প্রজেক্ট ডাইরেক্টর ওয়াং জী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন, এস,এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী এডভোকেট হুমায়ুন ও প্রকল্পের প্রধান নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহীনি কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখঃ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন