শিশু শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার-www.amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, April 5, 2018

শিশু শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার-www.amarbanskhali.com


সাতকানিয়ায় বছর বয়সী শিশুশ্রেণিতে পড়য়া এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক মাওলানা রুহুল আমিন (৩৭) গত মঙ্গলবার বিকালে সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ি আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হেফজখানা এতিমখানায় ঘটনা ঘটে। ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শিক্ষক কক্সবাজারের বাহারছড়া এলাকার নুরুল কবিরের ছেলে। বিষয়টি নিয়ে সাতকানিয়ার সর্বত্র আলোচনাসমালোচনা তোলপাড় চলেছে। সাতকানিয়া থানা পুলিশ জানায়, সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ি আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হেফজখানা এতিমখানায় বছর বয়সী প্রথম শ্রেণি পড়য়া এক শিশু ছাত্রীকে একই মাদ্রসার শিক্ষক মাওলানা রুহুল আমিন বিগত প্রায় দেড় মাস ধরে শরীরের গোপনাঙ্গে হাত দিয়ে এবং বিভিন্নভাবে যৌন নিপীড়ন
করে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার ছাত্রীটি সকালে মাদ্রাসায় যায়। বিকালে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ওই ছাত্রীটিকে শিক্ষক রুহুল আমিন যৌন নিপীড়ন চালান। পরে ছাত্রীটি কান্না করতে করতে মাদ্রাসা থেকে ঘরে যায়। ঘরে পৌঁছার পরেও কান্না করতে থাকলে চিকিৎসার জন্য প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি নিয়ে সাতকানিয়ায় তোলপাড় শুরু হলে সাতকানিয়া থানার ওসি তা আমলে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে চিববাড়িস্থ ওই মাদ্রাসায় যান। প্রথমে মাদ্রাসার সকল শিক্ষককে অফিসে ডেকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা অস্বীকার করেন। সময় সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দীন অফিসে উপস্থিত ছিলেন। পরে ওসি সন্দিগ্ধ শিক্ষকদের সাতাকানিয়া থানায় নিয়ে এসে পুনরায় জিজ্ঞাসাবাদ করলেও তারা তখনও ঘটনায় কে জড়িত বিষয়টি ওসির কাছে স্বীকার করেননি। পরে ছাত্রীটিকে থানায় আনলে উক্ত শিক্ষককে শনাক্ত করা হয়। অন্যান্য শিক্ষকদের ছেড়ে দিয়ে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে ছাত্রীটির মা বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন বলেন, নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছায় সমাজে রকম ঘটনা ঘটছে। জন্য সামাজিক সচেতনতা খুবই জরুরি। ঘটনার খবর পেয়ে গতকাল (বুধবার) সকালে মাদ্রাসায় গিয়ে সন্দিগ্ধ শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়। সেখানে শিশু ছাত্রীটির শনাক্ত মতে ওই মাদ্রাসার শিক্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে গতকাল দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ করা হবে। পূর্বকোণ

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন