বাংলাদেশ ছাত্রলীগের কমিটি হতে দু’-একদিন দেরি হবে: জাকির হোসাইন-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, May 12, 2018

বাংলাদেশ ছাত্রলীগের কমিটি হতে দু’-একদিন দেরি হবে: জাকির হোসাইন-amarbanskhali.com


আমার বাঁশখালী ডটকম:
সম্মেলন হলেও ছাত্রলীগের কমিটি ঘোষণা আজ হচ্ছে না। কমিটি ঘোষণা হতে দু’একদিন দেরি হবে বলে জানিয়েছেন সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরবর্তী নেতৃত্ব নির্ধারণে শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের ২য় অধিবেশনে তিনি এসব কথা বলেন।
জাকির হোসাইন বলেন, আমরা প্রার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি। নতুন নেতৃত্বের নির্বাচনে শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবে ছাত্রলীগ। আশা করছি দু’একদিনের মধ্যে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নতুন কমিটি উপহার দেবেন।
এর আগে আজ রাজধানীর আইইবিতে বেলা সাড়ে দশটার পর নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। পরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বেলা ১১টার দিকে অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য সকল ইউনিটকে আনন্দ মিছিল করার নির্দেশ দেন।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন