বাঁশখালীতে জমি দখলে দু’পক্ষে সংঘর্ষ, সন্ত্রাসীদের ৮ রাউন্ড গুলি বর্ষণ ! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, May 26, 2018

বাঁশখালীতে জমি দখলে দু’পক্ষে সংঘর্ষ, সন্ত্রাসীদের ৮ রাউন্ড গুলি বর্ষণ !



আমার বাঁশখালী ডটকম:
বাঁশখালী উপজেলা পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর পুরাতন ঘাটে ২শতক জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষেরঘটনা ঘটেছে। একপক্ষ আনোয়ারা থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবারদুপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৮জন আহত হয়েছে। পুলিশ দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। এইব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ  স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়ার ৫নং ওয়ার্ডের পুরাতন ঘাট এলাকার রাজার পাড়া কবির আহমদ২শতক জমি ক্রয় করে চারা রোপণের মাধ্যমে দখলে স্থিত ছিল। তার ক্রয়কৃত দখলীয় জায়গায় বসত ঘরস্থাপন করতে গেলে পাশ্ববর্তী মো. ইসহাক, ইদ্রিস বাধা প্রদান করেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জায়াগার মালিক দাবিকারী কবির আহমদ
শ্রমিকের মাধ্যমে টিন দিয়ে ঘর তৈরির সময় প্রতিপক্ষ ইসহাক, ইদ্রিস, ইউনুস গং লোকজন দিয়ে বাধা প্রদানকরেন। সকালে বিরোধ পূর্ণ জায়গা নিয়ে সংঘর্ষ এড়াতে দুপক্ষকে পুলিশ সন্ধ্যায় বৈঠকে নিদের্শ দেন। পুলিশেরনির্দেশ অমান্য করে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংঘর্ষে আহতরা হলেন আবদুস ছবুর(৪৫), কবিরআহমদ(৫০), আবদুল মজিদ (৫৫), আবদুল নবি (৫৩), মো. হারুন, মো. ইদ্রিস (৫৭), খদিজা বেগম (৬০), রূপিয়া বেগম (৬০), নাছির উদ্দিন (৫৫), হানিফ (২৮) আহত হয়ে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স  বেসরকারিহাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। আহমদ মো. ইদ্রিসের পক্ষের লোকজন জানান জায়গাটি তাদের সেজন্যকাজে বাধা প্রদান করা হয়েছে। চাঁনপুর পুরাতন ঘাটের কবির আহমদ  শতক জায়গার মালিক দাবিকারীবলেন, ক্রয় করা জায়গা নিয়ে আজ মৃত্যুর সাথে যুদ্ধ করছি। আনোয়ারা তৈলারদ্বীপ থেকে ভাড়াটিয়া সন্ত্রাসীএনে ইসহাকের লোকজন /১০ রাউন্ড গুলি বর্ষণ করেছে। আমাদের উপর নির্বিচারে হামলা হয়েছে, বাড়ি ঘরভেঙ্গে দেয়া হয়েছে, পুলিশ তদন্ত করেছে।
বাঁশখালী রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আতাউর রহমান বলেন, থানার কর্মরত পুলিশ বিষয়টিতদন্ত করে দেখছেন। দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। এই জায়গা নিয়ে পূর্বে বিচার কার্য চলমানছিল।  সূত্র: দৈনিক পূর্বকোণ।



 আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন