বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন বলেছে কানাডার আদালত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, May 22, 2018

বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন বলেছে কানাডার আদালত

আমার বাঁশখালী ডটকম:
দেশব্যাপী হরতাল পালনে বিএনপির সহিংস ও নৈরাজ্যকর ভূমিকার জন্য দলের এক কর্মীকে রাজনৈতিক আশ্রয়দানে অস্বীকৃতি জানিয়ে কানাডার একটি ফেডারেল কোর্ট পুনরায় বিএনপিকে আবারও একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।
ওয়েবসাইটে প্রদত্ত আদালতের রায়ে দেখা যায় যে,  ফেডারেল কোর্টের বিচারক বিচারপতি হেনরি এস ব্রাউন গত ৪ মে এক রায়ে বিএনপি কর্মী মো. মোস্তফা কামালের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়ে তার পর্যবেক্ষণে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন।
আদালতের রায়ে বলা হয়, আবেদনকারী ৩৩ বছর বয়স্ক ও বাংলাদেশি নাগরিকের ২০১৫ সালে বাংলাদেশ ছেড়ে যায় এবং কানাডায় শরণার্থী হিসেবে আবেদন করে। তার এই শরণার্থী হওয়ার আবেদন স্থগিত করা হয়েছে।
রায়ে বলা হয়, তার এই দাবি ছিল অগ্রহণযোগ্য। কারণ, সে এমন একটি সংগঠনের সদস্য ছিল যেটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জোরপূর্বক বাংলাদেশের সরকার উৎখাতের সঙ্গে যুক্ত ছিল। এটি বিশ্বাসের মতো যথেষ্ট কারণ ছিল।
কানাডার জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতি বিষয়কমন্ত্রীর অভিযোগ  আবেদনকারী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সদস্য ছিল তা বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ ছিল।
মন্ত্রীর আরও অভিযোগ, যে বিএনপি এমন একটি দল যেটি সন্ত্রাস ও বাংলাদেশের সরকারকে জোরপূর্বক উচ্ছেদের সঙ্গে যুক্ত ছিল। তথ্যসূত্র: বাসস।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন