বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি’র সদস্য হলেন, বাঁশখালী কৃতিসন্তান মিজান - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 10, 2018

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি’র সদস্য হলেন, বাঁশখালী কৃতিসন্তান মিজান


আমার বাঁশখালী.কম:
বাঁশখালীর শীলকূপের কৃতিসন্তান মিজান সিকদার কেন্দ্রীয় ছাত্রলীগের 'সদস্য' মনোনীত..... দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের "সদস্য" হিসাবে ২৯ তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হিসাবেও বাঁশখালী আওয়ামীলীগ পরিবারের সন্তান ছাত্র রাজনীতির একনিষ্ট ছাত্র নেতা মিজান সিকদারকে অন্তর্ভুক্ত করেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মিজান সিকদার পরিচ্ছন্ন ছাত্র নেতা হিসাবে তৃণমূলে একটি জনপ্রিয় নাম তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন
আসন্ন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন কে সামনে রেখে সভাপতি প্রার্থী হিসাবে জোর লবিং কার্যক্রম চলিয়ে যাচ্ছেন শিক্ষা জীবনের প্রথম দিকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় হতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে তিনি এইচ এসসি পাশ করেন পরবর্তী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স সফলতার সাথে শেষ করে বর্তমানে ঢাকা সিটি '' কলেজে আইন বিষয়ে অধ্যয়নরত
বাঁশখালীর শিলকুপ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আমীর মোহাম্মদ সিকদার বাড়ীতে তার জন্ম
শিলকুপ ইউনিয়ন জুড়ে একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন তার বাবা মরহুম হাছন অাহমদ সিকদার তিনি ৭৫' পরবর্তী দলের দুঃসময়ে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন

তার কর্ম জীবনে মরহুম হাছন আহমদ সিকদার সৎ,ন্যায় পরায়ন রাজনীতিবিদ সমাজ সেবক হিসাবে এলাকায় সুপরিচিত সমাদৃত বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে মিজান সিকদারের পদচারনা ছিলো অন্যতম বিভিন্ন আন্দোলন সংগ্রামেও তার সম্পৃক্ততা ছিল পরবর্তী দীর্ঘসময় ছাত্র রাজনীতির সময়টুকু দিয়েছেন ঢাকার রাজপথে চলতি মাসে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের "সদস্য" হিসাবে ২৯ তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি তার সফলতার খবরে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সর্ব মহল থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান প্রেস বিজ্ঞপ্তি

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন