বাজেটে রোহিঙ্গাদের জন্য আলাদা বরাদ্দের সুপারিশ ভিডিও সহ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, May 13, 2018

বাজেটে রোহিঙ্গাদের জন্য আলাদা বরাদ্দের সুপারিশ ভিডিও সহ

আমার বাঁশখালী ডটকম:
বাজেটে রোহিঙ্গাদের জন্য আলাদা বরাদ্দের সুপারিশ করেছেন সিপিডির অর্থনীতিবিদরা। চট্টগ্রামে এক সংলাপে তারা এই প্রস্তাব দেন। পাশাপাশি যেসব এলাকায় বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছে, সেখানকার জনসাধারণ ও স্থানীয় সরকারের জন্যও বরাদ্দের সুপারিশ করেন তারা।
নগরীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের অর্থনৈতিক প্রভাব ও আগামী বাজেট নিয়ে এই সংলাপের আয়োজন করে সিপিডি, টিআইবি ও সচেতন নাগরিক- সনাক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন- নেপেইদোর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিদিন ৩০০ জনকে ফেরত নেয়া হলে, সবাইকে নিতে সময় লাগবে অন্তত ৭ বছর।
রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কোন ষড়যন্ত্ররে মধ্যে যেন বাংলাদেশ না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
বাস্তুচ্যুত লোকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আর্ন্তজাতিক মহলের চাপ নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা।একুশে টেলিভিশন
ভিডিও: 


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন