আমার বাঁশখালী ডটকম:
“আমি বাঁচতে চাই, আমি আবার কলেজে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনেছি আপনি মমতাময়ী। আমি আপনার মায়ার আঁচলের ছায়া চাই...” এভাবেই গড়গড় করে গড়িয়ে পড়া দু’চোখের জ্বলে আকুতি জানাচ্ছিলেন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাউজান গহিরা কলেজের এইচ এসসির মেধাবী শিক্ষার্থী আফরোজা আক্তার জেনি।
মেধাবী এই শিক্ষার্থীর জীবন প্রদীপ নিভে যেতে চলেছে আর্থিক সংকটের কারনে। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে সরকার সহ দেশের বিত্তমানদের সহয়োগীতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন আফরোজার পরিবার।
এদিকে চিকিৎসার ব্যায় বহন করতে গিয়ে জীবনের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুর বেড়াচ্ছে অসহায় পিতা আব্দুর রহিম। জানা যায়, আফরোজার বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মুহাম্মদপুর গ্রামে।
সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী শওকত বাঙ্গালি বলেন, ডাক্তাররা বলেছেন, আফরোজাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা সেবা দেয়া প্রয়োজন। কিন্তু, এই ব্যায় বহুল চিকিৎসার খরচ বহন করা আফরোজারপরিবারের পক্ষে কোন অবস্থাতেই সম্ভব নয়। তাই, সমাজের বিত্তবান মানুষদের নিকট আকুল আহবান, এই অসহায় মুহূর্তে আফরোজার পাশে দাঁড়ান।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
১. নাম-আফরোজা আকতার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
রাউজান শাখা
হিসাব নং-১২৯০৪
১. নাম-আফরোজা আকতার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
রাউজান শাখা
হিসাব নং-১২৯০৪
২. আফরোজা আকতার
এন আর বি কমার্শিয়াল ব্যাংক লি.
রাউজান শাখা
হিসাব নং-০১৩২৩১১০০০০০৬১২
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
→ই-মেইল: amarbanskhali@gmail.com
→ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment