আজ বুধবার প্রধানমন্ত্রী রাজশাহী সফরে যাচ্ছেন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, May 15, 2018

আজ বুধবার প্রধানমন্ত্রী রাজশাহী সফরে যাচ্ছেন

আমার বাঁশখালী ডটকম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৬ মে) রাজশাহী সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী সকালে জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) এসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এএসপি) কুচকাওয়াজ পরিদর্শন এবং তাদের সালাম গ্রহণ করবেন।
বিপিএ’র সুপারিনটেনডেন্ট অব পুলিশ আবদুস সোবহান আজ এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি বলেন, ৩৫তম বিসিএস ব্যাচের প্রবেশনারী পুলিশ কর্মকর্তাদের সামনে প্রধানমন্ত্রী নির্দেশনামূলক ভাষণ দেবেন।
পুলিশ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ঢাকায় ফিরবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি এবং অন্যান্য ঊর্ধ্বতন বেসামরিক, সামরিক এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্র: বাসস

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন