আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরী:
৩৩ লাখ মামলার বোঝা নিয়ে চলছে দেশের বিচার বিভাগ। এই বোঝা কমিয়ে আনা বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জনসংখ্যা বাড়ার সাথে সাথে মামলার সংখ্যাও দিন দিন বাড়ছে। কিন্তু যে অনুপাতে বাড়ছে, সে অনুপাতে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। মামলার পক্ষদ্বয়ের বারবার সময় নেয়া, শুনানি মুলতবি, মামলা ব্যবস্থাপনা, বিলম্বিত বিচারের ফলে বিচারপ্রার্থীরা যথাসময়ে বিচার পাচ্ছেন না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক তথ্য মতে, সারা দেশের আদালতগুলোতে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা বিচারাধীন। এর মধ্যে উচ্চ আদালতে বিচারাধানী চার লাখ ৯৩ হাজার ৩১৫ মামলা। এর মধ্যে আপিল বিভাগে রয়েছে ১৬ হাজার ৫৬৫ মামলা। হাইকোর্ট বিভাগে রয়েছে চার লাখ ৭৬ হাজার ৭৫০টি। বাকি মামলা নিম্ন আদালতগুলোতে বিচারাধীন।
সূত্র মতে, আপিল বিভাগে মামলাগুলোর মধ্যে ১১ হাজার ৩০৭টি দেওয়ানি এবং ফৌজদারি পাঁচ হাজার ২৫৮টি। হাইকোর্ট বিভাগের মামলাগুলোর মধ্যে ৯৩ হাজার ১৭৪টি দেওয়ানি এবং দুই লাখ ৯৭ হাজার ৬৩৫টি ফৌজদারি। এ ছাড়া হাইকোর্টে ৭৬ হাজার ৭৭০টি রিট ও ৯ হাজার ১৭১টি আদিম দেওয়ানি মামলা বিচারাধীন। নি¤œ আদালতে মামলাগুলোর মধ্যে ১২ লাখ ৭৯ হাজার ১০৭টি দেওয়ানি এবং ফৌজদারি ১৫ লাখ ৩৭ হাজার ৩৬৭টি।
পাঁচ বছর বা এর চেয়ে বেশি সময় ধরে চলমান মামলার মধ্যে আপিল বিভাগে রয়েছে ১৮৯টি, যার মধ্যে ১৪৭টি দেওয়ানি এবং ৪২টি ফৌজদারি মামলা। হাইকোর্টে রয়েছে দুই লাখ ৯১ হাজার ৮৩৪টি মামলা। অধঃস্তন আদালতে একই সময় ধরে চলমান ছয় লাখ এক হাজার ২৬৩টি মামলার মধ্যে তিন লাখ দুই হাজার ২২৩টি দেওয়ানি এবং ফৌজদারি দুই লাখ ৯৯ হাজার ৪০টি।
এ প্রসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী সদস্য অ্যাডভোকেট জেড আই খান পান্না নয়া দিগন্তকে বলেছেন, মামলা জট কমিয়ে আনা বিচার বিভাগের জন্য পজেটিভলি চ্যালেঞ্জ হিসেবে দেখি। তবে এসব মামলা নিষ্পত্তি সম্ভব। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য দরকার উপযুক্ত বিচারক নিয়োগ। বিচারপ্রার্থীরা বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন না, বিচার পেতে দেরি হবে।
তিনি বলেন, তুলনামূলকভাবে যেভাবে মামলা দায়ের হচ্ছে, সেভাবে বিচারক নিয়োগ সম্ভব না। নিয়োগ দিতে গেলে যোগ্যতার পাশাপাশি উপযুক্ত ট্রেনিংয়েরও প্রয়োজনীয়তা রয়েছে। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে মামলার সংখ্যা বেড়ে যাচ্ছে। তিনি নিম্ন আদালতের পাশাপাশি উচ্চ আদালতেও উপযুক্ত বিচারক নিয়োগ দেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকও বলেছেন, ৩৩ লাখ মামলার বোঝা নিয়ে বিচার বিভাগ চলছে। মামলার জট কমিয়ে আনা বিচারকদের অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা এবং ন্যায়বিচারের দ্বার যেন সবার জন্য উন্মুক্ত থাকে সে দিকে বিচারকদের ল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকও বলেছেন, ৩৩ লাখ মামলার বোঝা নিয়ে বিচার বিভাগ চলছে। মামলার জট কমিয়ে আনা বিচারকদের অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা এবং ন্যায়বিচারের দ্বার যেন সবার জন্য উন্মুক্ত থাকে সে দিকে বিচারকদের ল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির সহজ কোনো উপায় আছে কি না জানতে চাইলে নাম প্রকাশ অনিচ্ছুক সুপ্রিম কোর্টের একজন আইনজ্ঞ বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করেন এমন কিছু বিচারপতি রয়েছেন তাদের মোশন বেঞ্চের দায়িত্ব দিলে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
এ দিকে মামলা জট নিরসনে দেশের সব নি¤œ আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের বেশি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক সার্কুলারে বলা হয়, দেশের অধঃস্তন আদালতগুলোতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন এবং ক্রমান্বয়ে এ মামলার জট বৃদ্ধি পাচ্ছে। বিচারাধীন মামলার মধ্যে পাঁচ বছরের অধিক পুরনো মামলার সংখ্যাও কম নয়।
এ দিকে মামলা জট নিরসনে দেশের সব নি¤œ আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের বেশি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক সার্কুলারে বলা হয়, দেশের অধঃস্তন আদালতগুলোতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন এবং ক্রমান্বয়ে এ মামলার জট বৃদ্ধি পাচ্ছে। বিচারাধীন মামলার মধ্যে পাঁচ বছরের অধিক পুরনো মামলার সংখ্যাও কম নয়।
ফলে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের বেশি পুরনো মামলা নিষ্পত্তি করে ক্রমবর্ধমান মামলা জট নিরসনের বিকল্প নেই। তাই দেশের সব নি¤œ আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের অধিক পুরনো মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হলো এবং প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনালকে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে পুরনো মামলা নিষ্পত্তির তালিকা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment