৪মাস ধরে নিখোঁজ চবি ছাত্র বাঁশখালীর এই সন্তান - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 10, 2018

৪মাস ধরে নিখোঁজ চবি ছাত্র বাঁশখালীর এই সন্তান


আমার বাঁশখালী ডটকম:
পারিবারিক কলহের জের ধরে অপহরণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত শীলকে (২৩) আটক রাখাহয়েছে নাকি খুন করে গুম করা হয়েছে তা পরিবারের লোকজন নিখোঁজের প্রায়  মাসেও নিশ্চিত করতেপারেনি।
গত ১৫ ডিসেম্বর চকবাজার বি.এড কলেজের সামনের রাস্তা থেকে নিখোঁজ হওয়ার পরদিন নিখোঁজ সীমান্তেরপিতা প্রদীপ শীল গত ১৬ ডিসেম্বর ২০১৭ বাকলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। তবে সাম্প্রতিক সময়েআত্মীয় স্বজনের কানাঘুষা নিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ সীমান্তেরপিতা প্রদীপ শীল বাদি হয়ে এই ব্যাপারে আদালতে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
পরিবার সূত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের প্রদীপ শীলের  ছেলে   মেয়ে সন্তানরয়েছে। বড় ছেলে সীমান্ত শীল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞানের ৩য় বর্ষের অধ্যায়নরত ছাত্র।
লেখাপড়াজীবনে সীমান্ত শীল মেধাবী হওয়া সুবাদে নগরীর চকবাজার এলাকায় কোচিং সেন্টার এবং প্রাইভেটের ছাত্রপাঠদান করে নিজেই নিজের খরচ বহন করে আসছিল।চট্টগ্রাম নগরীর চকবাজার বি.এড কলেজের পাশে ব্যাচেলারবাসায় তিনি থাকতেন। গত ১৫ ডিসেম্বর সকালে একদল যুবক বাসা থেকে সীমান্ত শীলকে ডেকে নিয়ে যায়।এরপর থেকে তিনি নিখোঁজ। এই পর্যন্ত বিভিন্ন স্থানে  স্বজনদের বাড়ি ঘরে খোঁজ করেও তার সন্ধান পাওয়াযাইনি। পরিবারের এবং বন্ধুমহলের ধারণা পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে সীমান্ত শীলকেঅপহরণ করে আটকে রাখা হয়েছে নতুবা খুন করে তাকে গুম করা হয়েছে।
স্থানীয় বন্ধু নন্দন শীল বলেন, সীমান্ত শীল খুবই শান্ত স্বভাবের ছেলে এবং খুবই মেধাবী ছিল। নিখোঁজ হওয়ারপ্রায়  মাস অতিবাহিত হতে যাচ্ছে। কিন্তু এই পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সীমান্ত শীলেরপিতা প্রদীপ শীল বলেন, আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য নগরীতে লেখাপড়া করছিল। একমাত্রছেলে তার উপর কেন এই নিষ্ঠুরতা।
ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আটকে রেখেছে অথবা মেরেফেলেছে, কোন একটা হবে। এই ব্যাপারে আমি মামলা দায়ের করব দোষী কে পুলিশ তদন্ত করে দেখবে। তিনিজানান  কন্যাদের মধ্যে বড় মেয়ে কলেজে  ছোট মেয়ে প্রাথমিকে লেখাপড়া করছে। আমার জানামতেসংসারে মধ্যে কত কিছুইনা ঘটে যায়। বন্ধু মহলেও অনেক কিছু ঘটে কিন্তু আমার ছেলে এমন কোন অপরাধকরে নাই তাকে মেরে ফেলার মত।
কালীপুর ইউনিয়নের চেয়াম্যান এডভোকেট    শাহাদাত আলম বলেন, সীমান্ত শীল খুবই শান্ত স্বভাবেরছেলে। তাকে যদি অপহরণ করা হয় অপহরণকারীসহ সীমান্তকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।ঘটনার প্রকৃত রহস্য ইন্ধনদাতাকেও খুঁজে বের করা দরকার। সূত্র: পূর্বকোণ 


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন