বাঁশখালী যানবাহনের বিভিন্ন অনিয়ম নিয়ে চট্টগ্রাস জেলা প্রশাসককে স্মারকলিপি দেবে কাল - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, May 30, 2018

বাঁশখালী যানবাহনের বিভিন্ন অনিয়ম নিয়ে চট্টগ্রাস জেলা প্রশাসককে স্মারকলিপি দেবে কাল


আমার বাঁশখালী ডটকম:

কাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দেবে বাঁশখালীবাসী। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের একমাত্র বিকল্প সড়ক বাঁশখালী পিএবি প্রধান সড়ক ও অভ্যান্তরিন সড়ক গুলোতে চলাচলকারী বাস ও সিএনজি অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ভাড়া আদায়, উন্নতমানের বাস সার্ভিস চালু করা, পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য ও বাস স্টাফদের হাতে লাঞ্ছিত হওয়া চালক ও হেলপারদের শাস্তির আওতায় অানার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ ও সেতুর মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।

এরই মধ্যে স্মারকলিপিতে বাঁশখালীর জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যাপক গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। স্মারকলিপিতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, মেয়র, সাবেক মেয়র,বাঁশখালী উপজেলার সকল অফিসার,ইউনিয়ন পরিষদ বর্তমান ও সাবেক চেয়ারম্যান ,মুক্তিযোদ্ধা, ডাক্তার,ইন্জিনিয়ার, আইনজিবী, সাংবাদিক, বিভিন্ন স্কুল- কলেজ শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবগরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষর করেছেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃজহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাও.বদরুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান সাপিয়া বেগম,বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দীন,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলমগীর, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,প্রাইমারী শিক্ষা অফিসার কে,এম মোস্তাক আহমেদ,সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ,ন,ম শাহাদত আলম,উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,
খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ বদরুদ্দীন চৌধুরী,বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীন, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন,বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ কামরুল আজাদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার,ডাঃ হীরক কুমার পাল,ডাঃআবুল খায়ের আজাদ,ডাঃ সৌরভ রায় চৌধুরী,ডাঃ জুবরিয়া শারমিন, উপজেলা সহকারী কর্মকর্তা ইমরুল কায়েস, বাঁশখালী সকল আইনজীবি,বাঁশখালী ইকোপর্কের রেইন্জার আনিসুজ্জান শেখ,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, আওয়ামীলীগ নেতা আক্তার হোসাইন।
বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস,বাঁশখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আহাদ,বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,সোনালী ব্যাংক বাঁশখালী শাখা ম্যানেজার নেপাল চন্দ্র দাশ,বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এম মনছুর আলী,বিশিষ্ট রাজনিতীবিদ চট্টগ্রাম অরবিট ও শরীফা আর্ট স্কুল এন্ড কলেজের পরিচালক ইমরুল কায়েশ, ভাদালিয়া বাইতুল ইরফান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ক্বাজী মনছুরুল হক,মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মৌলানা হামেদ,
যুব উন্নয়ন মায়মনুর রশিদ,বাঁশখালী সরকারী প্রাইমারী বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক বৃন্ধ,পৌরসভা কৃষকলীগের সভাপতি মানিকুল আলম,সাধারন সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়েশ সরওয়ার সুমন,পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দীন রবিন, বাঁশখালী পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ, বাঁশখালী বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্ধ।


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন