বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৬টি অস্ত্রসহ ৫ যুবক গ্রেপ্তার - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, May 7, 2018

বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৬টি অস্ত্রসহ ৫ যুবক গ্রেপ্তার

 

আমার বাঁশখালী.নেট প্রতিবেদক মোঃ রোবেল.
চট্টগ্রামের বাঁশখালী পুলিশের বিশেষ অভিযানে ৬ অস্ত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। এস.আই রফিকুল ইসলামের নেতৃত্বে সন্ধা ৬ ঘটিকার সময় পেকুয়া বাঁশখালী সিমান্ত এলাকায় ফুটখালী ব্রিজের পশ্চিম পার্শ্বে চেক পোষ্ট বসিয়ে ৫টি অস্ত্র সহ ২জনকে আটক করে। 
অপরদিকে রামদাশ হাটের পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮ রাউন্ড কার্তুজ ও ১টি  দেশীয় (বন্দুক) এলজি অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। গত রবিবার বিকাল ৫ টার দিকে রামদাশ হাট এলাকায় গাড়ী থেকে নেমে অস্ত্রসহ পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে। 
আটককৃতরা হলেন, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৩নং ওয়ার্ডের মৃত আলী মিয়ার পুত্র মো. করিম (২৫) এবং কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইদরী পাড়া এলাকার আবদুর রশিদের পুত্র নুরুল আলম (২৮), ইহছান (২২), অন্যদিকে জয়নাল আবেদীন(৩৪) পীং- মৃত আস্কার আলী  ও আব্দুল গফুর (২৫) মৃত ছগির আহমদ, উভয় সাং মাঝির পাড়া, ৯নং ওয়ার্ড, মহেশখালী,কক্সবাজার 
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন হিরা বলেন, রামদাশ হাট পুলিশ ফাঁড়ির নেতৃত্বে অস্ত্র ও কার্তুজসহ ৩ জনকে আটক করে অন্যদিকে পেকুয়া বাঁশখালী সিমান্ত এলাকায় ফুটখালী ব্রিজের পশ্চিম পার্শ্বে চেক পোষ্ট বসিয়ে ৫টি অস্ত্র ও ২ জনকে আটক করা হয়েছে। তাদের রিমান্ডে এনে তাদের সাথে জড়িত যারা তাদের সনাক্ত করা হবে। উক্ত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন