এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সায়নীর শখ আঁকাআঁকি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, May 15, 2018

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সায়নীর শখ আঁকাআঁকি


আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরীঃ
 চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বরিশাল সদর গার্লস স্কুলের শিক্ষার্থী সায়নী দাস রাকা। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়া রাকা চতুর্থ বিষয়সহ সবগুলো বিষয়েই এ-প্লাস বা জিপিএ-৫ পেয়েছে। 

সায়নীর বাবা বরিশাল আদালতের আইনজীবী অ্যাডভোকেট ফনি ভূষন দাস এবং মা বরিশাল বেতারের একজন নিয়মিত সংগীত শিল্পী সোমা দাস। 

একাডেমিক পড়াশুনার পাশাপাশি নিয়মিত ছবি আঁকে সায়নী। ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে আঁকিয়ে হিসেবে সুনাম কুড়িয়েছে সে।  

ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সায়নী দাস। মানুষের সেবা করা যায় এমন কিছুতে নিজেকে নিয়োজিত করতে চায় সে। বাবার কর্মসূত্রে বরিশালে থাকা হলেও সায়নীদের আদিনিবাস ঝালকাঠির নলছিটিতে। 

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন