বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরনী ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, May 16, 2018

বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরনী ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত



আমার বাঁশখালী. নেট প্রতিনিধি মোঃ রোবেল.

বাঁশখালীতে পৌরসভাস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরনী ও অভিবাবক সমাবেশ  গত বুধবার বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর-আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এস,এম তৌফাইল বিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার কে.এম মোস্তাক আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিটন চন্দ্র সুত্র ধর, পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক শংকর প্রসাদ ধর, অভিবাবক সদস্যরা হলেন, কে.এম আনিছুর রহমান, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন, মহিলা সদস্যা রৌশনুজ জাহান মুক্তা, টিনা ধর প্রমুখ। 
সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষায় গুনগতমান বজায় রাখতে হবে। 




মাতা-পিতার পরে দ্বিতীয় মাতা-পিতা হচ্ছে শিক্ষকরা। ছাত্র-ছাত্রীদেরকে নিজের সন্তান মনে করে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষাকে গুরুত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা উপহার দিতে হবে। 
অনুষ্ঠান শেষে, পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ডায়রী প্রদান করা হয়।


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন