চট্টগ্রামের কর্ণফুলী থেকে ৪ হাজার লিটার বাংলা মদ জব্দ করেছে: কোস্টগার্ড - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, May 12, 2018

চট্টগ্রামের কর্ণফুলী থেকে ৪ হাজার লিটার বাংলা মদ জব্দ করেছে: কোস্টগার্ড


আমার বাঁশখালী.কম, চট্টগ্রাম প্রতিবেদক-শিমুল দেব:
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার কালারপুল খালে অভিযান চালিয়ে ড্রামভর্তি বিপুল সংখ্যা বাংলা মদ জব্দ করেছে কোস্টগার্ড পূর্বজোন। শুক্রবার রাতে আড়াইটায় এ অভিযান চালানো হয়। বলে জানান কোস্টগার্ড
শনিবার (১২ মে) সন্ধ্যায় কোস্টগার্ডেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অভিযানে এ মদ পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বজোনের সহকারী গোয়েন্দা পরিচালকলে কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি বেইস বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার কালারপুল খালের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৪ হাজার লিটার বাংলা মদ জব্দ করে।
অভিযানে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বাংলা মদের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন