নারিকেলের ভেতর ইয়াবা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, May 26, 2018

নারিকেলের ভেতর ইয়াবা

আমার বাঁশখালী ডটকম:
নারিকেলের ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় গ্রেফতার হয়েছে এক মাদক ব্যবসায়ী। মোশারফ হোসেন (২৪) নামের ওই মাদক বিক্রেতাকে শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেফতার করে র‌্যাব-২। তার কাছ থেকে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয। 
র‌্যাব জানায়, মোশারফ অভিবন পন্থায় নারিকেলের ভেতর ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম থেকে পাচার করে ঢাকায় নিয়ে আসে। 
র‌্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মো. রবিউল ইসলাম বলেন, র‌্যাব সদস্যদের দেখে মাদক ব্যবসায়ী মোশারফ আতকে ওঠে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে আটকে ফেলে র‌্যাব সদস্যরা। তার সঙ্গে নারিকেলও ছিল। ওই নারিকেলের গায়ে দাগ দেখে সন্দেহ হলে সেগুলো ভেঙে ভেতর থেকে ১০০টি পলিথিনে পেঁচানো ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আসামি মোশারফ জিজ্ঞাসাবাদে জানায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজধানীতে ইয়াবার চাহিদা বাড়বে। তাই চড়া দামে বেচার জন্য নারিকেলের ভেতরে ইয়াবা ট্যাবলেট ঢাকায় আনে। সে এর আগেও একাধিক চালান রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানায়।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন