আমার বাঁশখালী.কম. ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.--
বাঁশখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাশঁখালী শাখার উদ্যোগে গত বুধবার বিকাল ৫ টায় সিয়াম,তাকওয়া ও সাদাকাহ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ব্যাংকের এভিপি ও শাখা প্রধান জনাব এম কবির আহমদের সভাপতিত্বে ব্যাংক প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন্স কাজী মুহাম্মদ ইসহাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জলদী হোছাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা মুহাম্মদ আজিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন এস,আলম পাওয়ার প্লান্টের প্রধান সমন্নয়কারী হুমায়ন কবির, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ওয়াহেদ মোরশেদ, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, পৌর-প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, কাউন্সির জমসেদ আলম, পল্লী উন্নয়ন প্রকল্পের ম্যানেজার মোঃ আবু সুফিয়ান, সহকারী কর্মকর্তা বদরুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তা এহসানুল করিম।পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফিল্ড অফিসার কুতুব উদ্দীন খাঁন।





No comments:
Post a Comment