উত্তর বাঁশখালীর সকল মাদরাসা ও এতিমখানায় সারা রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত' - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 10, 2018

উত্তর বাঁশখালীর সকল মাদরাসা ও এতিমখানায় সারা রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত'


আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
(বাঁশখালী ওলামা পরিষদের সাথে সিআইপি মুজিবের মতবিনিময়)
আসন্ন মাহে রমজানকে সামনে রেখে বাঁশখালী ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান ও পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
সভায় মুজিবুর রহমান সিআইপি বলেন, বাঁশখালী বরাবরই আলেম ওলামাদের জন্যে উর্বর ভূমি হিসেবে সমাদৃত হয়েছে যুগ যুগ ধরে। সমাজ সংস্কারে আছে তাদের মহামূল্যবান অবদান। আলেমদের হাতেই রচিত হয়েছে একটি পরিশীলিত সমাজ'
আলেমদের অনুরোধের প্রেক্ষিতে উত্তর বাঁশখালীর সকল মাদরাসা ও এতিমখানায় সারা রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণের তাৎক্ষনিক সিদ্ধান্ত জানান মুজিবুর রহমান সিআইপি।


এ সময় ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন- রমজান মহান আল্লাহর নৈকট্য লাভের অপূর্ব সুযোগ, বান্দার আত্মশুদ্ধি ও নাজাতের মাস হিসেবে প্রতিবছর নেয়ামত হিসেবে আমাদের সামনে রমজান হাজির হয়। এর পবিত্রতা রক্ষা করা সকলের ঈমানি দায়িত্ব।
নেতৃবৃন্দরা উত্তর বাঁশখালীর সকল মাদ্রাসা ও এতিম খানায় সারা মাসের ইফতার সামগ্রী প্রদানের তাৎক্ষণিক ঘোষণাকে স্বাগত জানান।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আবু বকর, মাওলানা নুরুল হক সুজিশ, মাওলানা আবদুল জব্বার, সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা ফোজাইল বিন আবদুল জলিল, সহ সভাপতি হাফেজ মাওলানা ইসহাক, সহ সভাপতি মাওলানা ইউনুস, প্রচার সম্পাদক ওসমান গনি বিন নুর মোহাম্মদ প্রমুখ।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন