আমার বাঁশখালী ডটকম:
প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিক ছিলো আজ। বুধবার এ উপলক্ষে বাদ আছর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। এছাড়াও মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওয়াজেদ মিয়ার আত্মীয়স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ এতে অংশ নেন।
এ উপলক্ষে মরহুম ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment