আমার বাঁশখালী.নেট প্রতিবেদক মোঃ রোবেল.
বাঁশখালীর সরল ইউনিয়নের সরল ব্রীজের পূর্ব পার্শ্বে জলকদর খাল সংলগ্ন বেড়িবাধ থেকে মাছের প্রজেক্টের কাজ করার সময় মাটি ছাপায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, সে সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের ৬নং ওয়ার্ডের আব্দুল ওয়াদুদ এর পুত্র আহমদ ছফা (৫২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে বেড়ীবাধ থেকে মাছের খামারের জন্য মাটি কাটার সময় উপর থেকে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়। সাথে থাকা আরোও তিনজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়ীতে নিয়ে আসে পরে বৃহস্পতিবার ভোর ৪ টার সময় বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment