শনিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 31, 2018

শনিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী


আমার বাঁশখালী ডটকম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩১) গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলমের পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা যায়। এতে উল্লেখ আছে, শনিবার ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। বেলা পৌনে ১১টায় তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।
প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন।
বেলা ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন