রাজধানীতে শুক্রবার থেকে ২ দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, May 9, 2018

রাজধানীতে শুক্রবার থেকে ২ দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু

আমার বাঁশখালী ডটকম:
রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে আগামী শুক্রবার থেকে ৬ষ্ঠ বারের মত দু’দিনব্যাপী যাকাত ফেয়ার ২০১৮ শুরু হচ্ছে। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ১১ ও ১২ মে ২০১৮ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে এই যাকাত ফেয়ার। যাকাত ফেয়ার প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। যাকাত ফেয়ার সকলের জন্য উন্মুক্ত।
এ মেলার এবারের প্রতিপাদ্য হলো মেকিং এ ডিফারেন্স উইথ।  শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ ফেয়ারের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
যাকাত ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বই, হিজাব, যাকাত ভিত্তিক সংস্থার কার্যক্রম উপস্থাপন এবং বিভিন্ন বাণিজ্যিক স্টল থাকবে।
বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অরগ্যানাইজিং কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, তিনটি উদ্দেশ্য নিয়ে যাকাত ফেয়ারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-যাকাতের মত একটি বিরাট সম্পদ উৎসের সম্ভাবনা, গুরুত্ব-তাৎপর্য ও বিধি-বিধান সম্পর্কে জনসাধারণকে সচেতন ও অবহিত করা, ব্যক্তিগত যাকাতের হিসাব নিরুপন, যাকাতের মাধ্যেমে দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নে নিয়োজিত বিভিন্ন সংস্থার সাফল্য ও অভিজ্ঞতা বিনিময় এবং তা জনসাধারণকে অবহিত করা।
এবারের যাকাত ফেয়ার চলাকালীন মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য থাকবে পৃথক ও বিশেষ প্রশ্নোত্তর সেশন।
দ্বিতীয় দিন সকালে যাকাত ক্যালকুলেশন ও মাসআলা-মাসাইল এর ওপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। একুশে টেলিভিশন

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন