আমার বাঁশখালী ডটকম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। এতে করে দুই দেশ লাভবান হবে।
শুক্রবার সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ম্যান্ডারিং কক্ষে কলকাতার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, একই সঙ্গে বাংলাদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
শেখ হাসিনা বাংলাদেশে নদী খননে ভারতীয় ব্যবসায়ীদের সমর্থন কামনা করে বলেন, এতে আঞ্চলিক যোগাযোগ জোরদার হবে।
পরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠির দেয়া ভোজসভায় যোগ দেন। কোলকাতার রাজভবনে এ ভোজসভা অনুষ্ঠিত হয়। (সূত্রঃ বাসস)
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment