রমজানে সেহরি পৌঁছে দেবে ড্রোন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, May 13, 2018

রমজানে সেহরি পৌঁছে দেবে ড্রোন


আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরীঃ
বিজ্ঞানের সেরা আবিস্কারগুলোর মধ্যে একটি হচ্ছে ড্রোন। এটি পৃথিবীকে অনেকটাই সহজ করে দিয়েছে। অসুস্থ্য রোগীকে হাসপাতালে পৌছে দিতে ব্যবহার হচ্ছে এই যন্ত্র।
ড্রোনের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহারের সুযোগ এসেছে। সেটি হচ্ছে  পবিত্র রমজান মাসে সেহরি পৌছে দিতে ব্যবহার করা হবে ড্রোন। সংযুক্ত আরব-আমিরাতের শহর দুবাইয়ে এমনটি ঘটছে। 
দুবাইয়ের এক বেসরকারি কোম্পানি শহুরে নাগরিকদের ভোররাতে ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে। ৮ ব্যাটারিচালিত এ ড্রোনটি একবারে ১০ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষম।
কেন ড্রোন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে ওই কোম্পানি জানিয়েছে, দুবাই শহরে স্থানীয় নাগরিকের সংখ্যা একেবারেই কম। অধিকাংশই প্রবাসী। যারা বিভিন্ন দেশ থেকে অর্থ উপার্জনের জন্য এখানে বসবাস করেন।
দুবাইতে কাজের চাপের কারণে অনেক প্রবাসী রমজানে খাবার রান্না করার সময় পান না। আবার দূরে গিয়ে খাবার নিয়ে আসাও কঠিন। এ ছাড়া অনেক সময় খাবার অর্ডার দিয়ে রাখলেও তা সময়মতো পৌঁছে না। দ্রুতগামী এই ড্রোন ব্যবহার করে এ ধরনের সমস্যা সমাধান সম্ভব বলে মনে করছে কোম্পানিটি।
সূত্র : গালফ নিউজ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন