রাউজানে আর্জেন্টিনা দলের পতাকা উড়াতে গিয়ে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে গুরুতর আহত হয়েছে। তার নাম মো. আরমান (২০)। সে ৭ নং রাউজান ইউনিয়নের
ইসহাক কোম্পানীর বাড়ির মো. সেলিমের পুত্র। তিনি বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া
সিএনজি ট্যাক্সি স্টেশনের কাশেম ব্রাদার্স নামের একটি মুদি দোকানের
কর্মচারী। স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দোকানের দুইতলা
ভবনের ছাদে আর্জেন্টিনা দলের পতাকা লাগাতে গেলে ১১ হাজার ভোল্টের তারের
স্পর্শে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে গহিরা জে.
কে. মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসকরা জানান, আরমানের
শরীরে ৪০ শতাংশ পুড়ে গেছে। আরমান আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত বলে জানা
গেছে।
নিউজ এর উপরে বিজ্ঞাপন
Monday, June 4, 2018
আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে যুবক আহত রাউজানে
Subscribe to:
Post Comments (Atom)
পোস্টের নীচে বিজ্ঞাপন
সম্পাদকীয় কথা
প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment