আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল
জেলার সখীপুর উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে
বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত রাশেদ হাসান (১৪) সাত দিন মৃত্যুর সঙ্গে
পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন।
জানা গেছে, গত ২৮ মে সকালে রাশেদ ও তার দুই বন্ধু মিলে প্রিয় ফুটবল দল
ব্রাজিলের একটি পতাকা নিয়ে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী বাজারে যায়। এ
সময় রাশেদ সড়কের পাশের সবচেয়ে উচু মেহগনি গাছে ওই পতাকা টাঙাতে ওঠে। পতাকা
বাঁধতে গিয়ে পা ফসকে সে সড়কের চলন্ত বাসের সামনে পড়ে যায়।
পরে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রাশেদ। স্থানীয়রা
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, 'এ ঘটনায়
রাশেদের পরিবার কোনো অভিযোগ করেনি। পরে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।'
ব্রাজিলের পতাকা টাঙাতে উঁচু গাছ থেকে ছিটকে পড়ে চলন্ত বাসের চাকায় পিষ্ট
হয় রাশেদ। উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়
কিশোর রাশেদ হাসান গত রবিবার রাত পৌনে ১০টার
দিকে ঢাকা মেডিক্যাল ক?লেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
নিহত ওই কিশোরের নাম রাশেদ হাসান। সে প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।
তার মৃত্যুর খবরে সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে লোকজনও বাকরুদ্ধ হয়ে পড়েছে।





No comments:
Post a Comment