![]() |
আমার বাঁশখালী.কম, প্রতিবেদক-আমিনুল ইসলাম:
বাঁশখালী উপজেলার পূর্ব বাহারচরা ইসলামী সুন্নী সংস্থার উদ্দেগ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্টিত গত ০১লা জুন জুমাবার বিকাল ৩টায় সম্পন্ন হয়।
বাঁশখালীর অন্তর্গত বাহারচরা উইনিয়নে পূর্ব বাহারচরা ইসলামী সুন্নী সংস্থার ব্যবস্থাপনায় মুহাম্মদ সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও মুহাম্মদ মোরশেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের সাড়াজাগানো বক্তা বিশিষ্ট ছাত্রনেতা কাজী সুলতান আহমদ প্রভাষক হাজীগাঁও বুরুমছড়া স্কুল এন্ড কলেজ,সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রসেনা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক আলকাদেরী, খতিব জহুজ চৌধুরী জামে মসজিদ। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: গিয়াস উদ্দীন জাহেদ বিশিষ্ট ছাত্র নেতা,প্রভাষক বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সহকারী শিক্ষক বাহারচরা রতœপুর উচ্চ বিদ্যালয় ও সত্তাধিকারী জে.এন. কম্পিউটার । এবং আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আলম ফয়েজ নঈমী সাহেব।সার্বিক সহযোগীতায় মুহাম্মদ আব্দুল মাজেদ চৌধূরী (দবির) সভাপতি অত্র সুন্নী সংস্থা ও জাহেদ মাহমুদ চৌধুরী (কাঞ্চন) সাধারণ সম্পাদক অত্র সুন্নী সংস্থা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“রোজা আত্ম সংযম, আত্ম সুদ্ধি, দিনের বেলা সমস্ত পানাহার থেকে বিরত থাকার নাম রোজা। রোজা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করিতে সহায়ক এবং সমস্ত পাপ মুক্ত সমাজ বির্নিমানের লক্ষ্যে কাজ করার আহবান করেন”।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment