নারী সংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যা করা হয় অনিককে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 27, 2018

নারী সংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যা করা হয় অনিককে



চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত সাইদুল ইসলাম অনিক (২২) হত্যার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, তৈয়ব ও রাসেল। মামলার প্রধান আসামী তৈয়ব হত্যাকান্ডের কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছে স্বামী পরিত্যাক্ত নারী বিউটির বাসায় যাওয়াকে কেন্দ্র করেই অনিককে হত্যা করা হয়। আজ বুধবার (২৭ জুন) ভোরে আতুরারডিপো জাঙ্গালপাড়ার বুইজ্জাবাড়ীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় । বুইজ্জা পুকুর পাড়ে জঙ্গল থেকে হত্যায় ব্যবহৃত পেপার মোড়ানো একটি রক্তমাখা ছুরি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্ত পাঁচলাইশ থানার এসআই মোমিন পাঠক ডট নিউজকে বলেন, বিউটি নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর বাসায় তৈয়ব প্রায় আসা যাওয়া করতো। স্থানীয় অনিক ও তার সহপাঠিরা তাকে বিউটির বাসয় আসতে নিষেধ করে। এঘটনার জের ধরেই তৈয়ব ও তার সহপাঠিরা অনিককে ছুরিকাঘাত করে হত্যা করে। এঘটনায় বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরতর আহত হয় অনিক। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।আমার বাঁশখালী ডটকম। সূত্র: পাঠকনিউজ।

প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন