সড়কে যানজট সহ অপরাধ দমনে গুনাগরী বাজারে সিসি ক্যামেরা স্থাপন করেন: ইউপি চেয়ারম্যান - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, June 5, 2018

সড়কে যানজট সহ অপরাধ দমনে গুনাগরী বাজারে সিসি ক্যামেরা স্থাপন করেন: ইউপি চেয়ারম্যান



আমার বাঁশখালী.কম, প্রতিবেদক-রোমান চৌধুরী:
বাঁশখালী উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাঁশখালীর এক মাত্র চৌ-রাস্তার মোড এবং সমগ্র বাঁশখালী যোগাযোগের প্রধান পয়েন্ট গুনাগরী চৌ-রাস্তা। গুনাগরী চৌমুহনী বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধরোধে সিসি ক্যামেরা স্থাপন করেন, বাঁশখালী উপজেলার ৫নং ইউনিয়ন পরিষদ।

কালীপুর পরিষদ ভবন সহ গুনাগরী বাজারের ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এ সিসি ক্যামেরাগুলো স্থাপন করেন।

কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম বলেন, বাঁশখালী উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাঁশখালীর এক মাত্র চৌ-রাস্তার মোড এবং সমগ্র বাঁশখালী যোগাযোগের প্রধান পয়েন্ট গুনাগরী চৌ-রাস্তা মোড়। এছাড়াও গুনাগরী বাজারে নানা অপরাধ সংঘটিত হয়েছেনির্ভরযোগ্য তথ্য না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে সমস্যা হয় তাই  ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এ সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়।



সমাজে প্রত্যেকে নিজস্ব অবসান থেকে অপরাধ রোধে এগিয়ে আসলে আইন শৃংখলার উন্নতি হতে সময় লাগবে না বলেও মন্তব্য করেন ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন