বাঁশখালীতে আ.লীগের ইফতার মাহফিলে এমপি মোস্তাফিজ, প্রধানমন্ত্রী তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসেন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, June 2, 2018

বাঁশখালীতে আ.লীগের ইফতার মাহফিলে এমপি মোস্তাফিজ, প্রধানমন্ত্রী তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসেন

evukLvjx‡Z AvIqvgxjx‡Mi BdZvi gvnwd‡j e³e¨ ivL‡Qb Ggwc †gv¯ÍvwdRyi ingvb †PŠayix|

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোরটার মোঃ রোবেল.
বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, মনোনয়নের মালিক একমাত্র তৃণমুল এবং নেত্রী শেখ হাসিনা। নেত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করব। তিনি বলেন, তৃণমূলের কর্মীরা বেইমানি করতে জানেনা, বেইমানি করে নেতারা। তিনি বলেন, শেখ হাসিনা হচ্ছেন তৃণমূলের নেত্রী। তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে আছেন। আমার বিরুদ্ধে অনেক মন্ত্রীরাও ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ এবং আমার নেত্রী রাজি থাকায় কিছুই করতে পারেনি। এমপি মোস্তাফিজুর রহমান দলের নেতাকর্মীসহ সকলকে কোন রকম বিভ্রান্তিতে কান না দিয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আবারো শপথ নেয়ার আহবান জানান।
গতকাল (শনিবার) বিকেলে বাঁশখালী পৌর শহরের গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন আহমেদ রবি, আওয়ামীলীগ নেতা ডাক্তার ফারুক আহমদ ফররুখ, উপজেলা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ই্য়াছিন, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রচার সম্পাদক ছরওয়ার কামাল, দফতর সম্পাদক শ্যামল দাশ, মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা আক্তার কাজেমী, আওয়ামীলীগ নেতা নীলকন্ঠ দাশ, যুবলীগের পৌরসভা সভাপতি হামিদ উল্লাহ হামিদ, আবদুল অদুদ লেদু, ওলামালীগ সভাপতি মাওলানা আকতার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিজান সিকদার, ফাহিম প্রমুখ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন