গ্রুপ পর্বে আর্জেন্টিনা দলের মোট ছয় খেলোয়াড়—মেসি, হাভিয়ের মাশ্চেরানো, মার্কাস অ্যাকুনিয়া, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, এভার বানেগা পেয়েছেন একটি করে হলুদ কার্ড। ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালের আগে কোনো খেলোয়াড় দুইবার হলুদ কার্ড পেলে তার পরের ম্যাচে তাঁকে বেঞ্চে বসে থাকতে হবে। ফ্রান্স ম্যাচের আগে ভাবাচ্ছে আর্জেন্টিনাকে।
শেষ ষোলোতে জায়গা পাওয়ার লড়াইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে হলুদ কার্ড পেয়েছিলেন মেসি। দ্বিতীয় রাউন্ডে আরও একটি পেলে ফ্রান্সকে হারালেও যে কোয়ার্টারে খেলতে পারবেন না তিনি। একই সমস্যায় রয়েছেন, হাভিয়ের মাশ্চেরানো, মার্কাস অ্যাকুনিয়া, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, এভার বানেগাও। তাই শনিবার ফ্রান্স ম্যাচে জয়ের আগে মাঠে খেলায় হলুদ কার্ড নিয়েও ভাবতে হচ্ছে সাম্পাওলিকে। আমার বাঁশখালী ডটকম।




No comments:
Post a Comment