আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টঃ
প্রতিবেদক আহমদ মেজবাহ চৌধুরীঃ
গোলের
লড়াই শুরুর আগেই তৈরি ‘গোল্ডেন বুট’। মস্কোর বিখ্যাত টিএসইউএম স্টোরে
গতকাল এর প্রদর্শনী হয়েছে। এটির প্রস্তুতকারক অ্যাডিডাস। তাই এই জার্মান
স্পোর্টসওয়ার কম্পানির সিগনেচার তিনটি স্ট্রাইপও শোভা পাচ্ছে বুটের সামনের
দিকে।
রাশিয়া বিশ্বকাপের এই গোল্ডেন বুট কে জিতবে? বড় দাবিদার ধরা হচ্ছে
মেসি-নেইমারকে। ফুটবল পণ্ডিতদের হিসাব-নিকাশে এবার টপ ফেভারিট ব্রাজিলকে
ফাইনাল পৌঁছাতে হলে নেইমারের আনুকূল্য লাগবেই। সুবাদে এই ব্রাজিলীয় তারকা
সর্বোচ্চ গোলের পুরস্কারটি জিততেই পারেন। গতবার ইনজুরিতে পড়ে ৪ গোল করা এই
স্ট্রাইকারের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। লিওনেল মেসি
আর্জেন্টিনাকে ফাইনালে তুলেও ৪ গোলের বেশি করতে পারেননি। রাশিয়ায়
আর্জেন্টিনা যখন আবার শিরোপা মিশনে শরিক, তখন তো তিনি গোল্ডেন বুট জিততেই
পারেন। তাঁর গোল বিনা যে ‘আলবিসেলেস্তেদে’র মুক্তির পথও নেই!
রোনালদো, লিনেকার, ক্লোসা, মুলারদের উত্তরসূরি হয়ে চার বছর আগে এই
পুরস্কারটা জিতেছিলেন হামেস রদ্রিগেজ, সর্বোচ্চ ৬ গোল করে। অথচ তাঁর দল
কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল। তাই মেসি-নেইমারের বাইরেও
আছে অনেক প্রতিদ্বন্দ্বী। যেমন জ্বলে উঠতে পারেন ফেভারিট ফ্রান্সের
আন্তোয়ান গ্রিয়েজমান। ফেভারিট হিসেবে ইংল্যান্ডের নাম সেভাবে উচ্চারিত না
হলেও হ্যারি কেইনের গোলে দলের ভাগ্যও বদলে যেতে পারে। তাই বাজিকরদের
তালিকায় এই নাম দুটিও আছে ওপরের দিকে। আছেন ক্রিস্তিয়ানো রোনালদো, সুয়ারেজ,
লুকাকুও। এএফপি





No comments:
Post a Comment