আমার বাঁশখালী ডটকম:
সিলেটের ফেঞ্চুগঞ্জে এক অটোরিকশা চালককে (১৮) যৌন নির্যাতন (বলৎকারের) অভিযোগ উঠেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাইজগাঁও অটোরিকশা স্ট্যান্ড সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতারের উপর।
শনিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার মাইজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, যৌন নির্যাতন ( বলৎকার) হওয়া অটোরিকশা চালক গত কয়েকদিন ধরে মাইজগাঁও সিএনজি স্ট্যান্ডে ভর্তির ব্যাপারে স্ট্যান্ড সভাপতি নজরুল ইসলাম মিফতারের সঙ্গে কথাবার্তা হয়। শনিবার (২জুন) রাতে মাইজগাঁও সিএনজি স্ট্যান্ড সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতার স্ট্যান্ডে ভর্তি করার কথা বলে এই চালককে উনার বাড়িতে ডেকে নিয়ে যান। যেখানে ওই অটোরিকশা চালককে যৌন নির্যাতন(বলৎকার) করেন আওয়ামীলীগ নেতা মিফতার ওই অটোরিকশা চালকের পরিবারের অভিযোগ। পরে স্থানীয় কিছু লোকজন তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করেন।
বলৎকারে শিকার অটোরিকশা চালকের পিতা আবু মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে সে এর আগেও বহুবার স্ট্যান্ডে ভর্তির কথা বলে একা নির্জনে আসতে বলেন। কিন্তু আমার ছেলে জায়নি। আজ শনিবার স্ট্যান্ডের ভর্তির টাকাও নিলেন যৌন নির্যাতন (বলৎকার) করলেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডাক্তার সৈয়দ দিদার হাসান বলেন এ ধরনের ধর্ষণ ও যৌন নির্যাতন (বলৎকার) কোন রোগীকে আমরা এখানে ভর্তি করি না। যৌন নির্যাতন শিকার অটোরিকশা চালককে (ওয়ানস্টপ ক্রাইসিস) বিভাগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করে দিয়েছি।
পবিত্র মাহে রমজান মাসে বয়োজ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতার এমন নির্মম যৌন নির্যাতনে (বলাৎকারে) ফেঞ্চুগঞ্জের সচেতন মহল হতবাক। সূত্র: তৃতীয় মাত্রা
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment