যেসব কারণে আজ জিততে পারে আর্জেন্টিনা? - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, June 30, 2018

যেসব কারণে আজ জিততে পারে আর্জেন্টিনা?

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে শনিবার (৩০ জুন) থেকে শেষ ষোল’র লড়াই শুরু হচ্ছে। পর্বের প্রথম ম্যাচে কাজান অ্যারেনায় গ্রুপ ‘সি’র শীর্ষ দল ফ্রান্সের মুখোমুখি হচ্ছে গ্রুপ ‘ডি’র রানার আপ আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-ফ্রান্স উভয় দলের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ভিন্নভাবে। সামান্য ব্যবধানে ২ ম্যাচে জয় আর এক ড্র নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে ছিল ফ্রান্স। আর আইসল্যান্ডের বিপক্ষে ড্র আর ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয় নিয়ে শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে ছিল আর্জেন্টিনার ভাগ্য। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলোয় পা রাখেন মেসিরা।
ল্য ব্লুজরা টুর্নামেন্টে ফেবারিট হিসেবে পা রাখলেও এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করার মতো খেলা খেলতে পারেনি। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান আর্জেন্টিনা।
সর্বশেষ ১৯৭৮ সালের বিশ্বকাপে পরস্পরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ফ্রান্স। সেই ম্যাচে ফরাসিদের উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আমেরিকান দলটি। তাহলে, রাতের ম্যাচে শেষ হাসি কে হাসবে?
সমর্থকরা বরাবরই প্রিয় দলের পক্ষেই কথা বলবেন। জেনে নেওয়া যাক যে তিন কারণে ফ্রান্সকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে পারে আর্জেন্টিনা।
গোছানো নেই ফরাসি একাদশ
এটা অস্বীকার করার উপায় নেই যে ফরাসি দলটি অত্যন্ত প্রতিভাসম্পন্ন। এজন্য তাদের এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে। কিন্তু এতো প্রতিভা থাকা সত্ত্বেও গ্রুপ পর্বে ভুগতে দেখা গেছে তাদের।

দলটির ম্যানেজার দিদিয়ের দেশম দলের সেরাটা বের করে আনতে বারংবার একাদশ ঢেলে সাজিয়েছেন। দলের তিন প্রতিভাধর ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও গ্রিজম্যান এবং ওসমান ডেম্বেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তেমন আহামরি কিছু করে দেখাতে পারেননি। ফলে পরের ম্যাচেই নয় নম্বর পজিশনে অলিভিয়ের জিরুদকে আনতে হয় দেশমকে। এই পরিবর্তনও দুর্বল মিডফিল্ডের কারণে অকার্যকর থেকে যায়।
ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে তাই একাধিক পরিবর্তন আনেন দেশম। তারপরও দেশমের একাদশ প্রত্যাশা মেটাতে পারেনি।
ফ্রান্সের মুখোমুখি হওয়ার জন্য আর্জেন্টিনার জন্য শনিবারের ম্যাচটি তাই সুবর্ণ সুযোগ। যদি সাম্পাওলির শিষ্যরা একসঙ্গে জ্বলে উঠতে পারে তাহলে ভ্রান্তজালে থাকা ফরাসি দলের বিপক্ষে জয়ী হওয়া কঠিন হবে না। তার মানে কোয়ার্টারে পা রাখার জন্য দারুণ এক সুযোগ অপেক্ষা করছে আর্জেন্টাইনদের জন্য।
অচেনা আঁতোয়া গ্রিজমান
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান ছিল আঁতোয়া গ্রিজম্যানের। তার জোড়া গোলেই সেবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি।

এবারের বিশ্বকাপ আসরেও তার কাছ থেকে একইরকম পারফরম্যান্স প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বে তাকে দুই বছর আগের ইউরোর সেই দলের গ্রিজম্যানের ছায়া হয়ে থাকতে দেখা গেছে।
ফরাসিদের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ বছর বয়সী তারকাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালনে ব্যর্থ হতে দেখা গেছে। খুব সহজেই তার পা থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের বল কেড়ে নিতে দেখা গেছে। অনেকবারই তাকে ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজতে দেখা গেছে। পেরু আর ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও ভিন্ন কিছু দেখা যায়নি।
এখনও বিশ্বকাপে অ্যাতলেটিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার গোলের খাতা খুলতে পারেননি। ফলে আজকের ম্যাচে তার আত্মবিশ্বাস থাকবে তলানিতে। হোর্হে সাম্পাওলির ডিফেন্সের চার সেনানী নিশ্চয়ই এই ম্যাচেও তাকে ঠেকিয়ে আত্মবিশ্বাসের লেভেল আরও নামিয়ে দিতে চাইবেন।
যদিও আর্জেন্টিনার জন্য শুধু গ্রিজম্যান একাই হুমকি নন। কিন্তু অসাধারণ একজন গোলস্কোরারকে নিষ্ক্রিয় করে রাখতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিতভাবেই আর্জেন্টিনার হাতে চলে যাবে।
আর্জেন্টিনার একজন মেসি আছেন
আইসল্যান্ডের বিপক্ষে মেসি যেমন ফর্মের সঙ্গে সংগ্রাম করেছেন, তেমনি আর্জেন্টিনাও সংগ্রাম করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে তো মেসিকে খুঁজেই পাওয়া যায়নি এবং আর্জেন্টিনাও স্কোর করতে ব্যর্থ হয়। কিন্তু যখনই ভয়ানক চাপে দল, বিশ্বের সেরা ফুটবলারটি ঠিকই স্বরূপে দেখা দিলেন। কিন্তু কিভাবে?

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনার ফুটবল জাদুকর ম্যাচের ১৪ মিনিটে অসাধারণ নিয়ন্ত্রণ আর ভারসাম্য দেখিয়ে গোল করে দেখিয়ে দিয়েছেন, তিনি চাপে ভাল খেলেন। সেই ম্যাচে তার ড্রিবলিং ছিল অবিশ্বাস্য। পাসিংয়েও তার তীক্ষ্ণতা চোখে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা মেসিকে তার ভক্তরা যেরূপে দেখতে চান, সে রূপেই তাকে দেখা গেছে।
নাইজেরিয়ার বিপক্ষে জয় পেতে ৩১ বছর বয়সী তারকা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচের প্রথমার্ধের বিরতিতে দলের সদস্যদের নিয়ে দলীয় আলোচনা করতেও দেখা গেছে। এমনটা করতে তাকে বহুদিন দেখা যায়নি।
পুরো ফর্মে থাকা মেসি যে কোনো দলের জন্যই চিন্তার বিষয় এবং দেশমের মতো কোচকেও তাকে সামলানোর পরিকল্পনা সাজাতে কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে।
সবচেয়ে বড় কথা অতীতেও অনেকবার প্রতিপক্ষকে বিধ্বস্ত করতে দেখা গেছে ক্ষুদে জাদুকরকে। ফলে তার জাদুতে বিমোহিত হয়ে ফরাসিদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না উল্লেখ, গত দুই বছরে ভুল চিকিৎসায় ওই ক্লিনিকের বিরুদ্ধে সাত জন রোগী মারা যাওয়ার অভিযোগ রয়েছে। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি


No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন