পুলিশের এস.আই মিজানের কান্ড!!! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 20, 2018

পুলিশের এস.আই মিজানের কান্ড!!!


আমার বাঁশখালী ডটকম:
শিবপুর সদর রোডের ব্যবসায়ী জদু কর্মকারের ছেলে জনি কর্মকার (২০) কে আটক করে শিবপুর মডেল থানার এস আই মিজান বুধবার (২০ জুন) দুপুর ১টায় শিবপুর মডেল থানায় নিয়ে যায়।
ব্যবসায়ী সূত্রে জানা যায়, এস আই মিজান বাসা থেকে ১টি বটি শান দেওয়ার জন্য কর্মকারের দোকানে আসে। জনি কর্মকারের সাথে এসআই মিজানের দাম নিয়ে ধরকষাকষি হয়। একপযার্য়ে মনপুত না হওয়ায় জনিকে গালমন্দ করে চলে যায়।
কিছুক্ষণ পর এস আই মিজান একজন পুলিশ সদস্যকে নিয়ে এসে দোকানে ভিতর প্রবেশ করে জনিকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে চড়থাপ্পর ও লাঠি পেটা করে হাজতে আটক করে রাখে।

এই সংবাদটি ব্যবসায়ী মহলে ছড়িয়ে পড়লে শতাধিক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পরে শিবপুর সদর রোড বনিক সমিতির সভাপতি আ: বাছেদসহ ব্যবসায়ী নেতারা থানায় গিয়ে হট্টগোল করে। খরর পেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খানের সহযোগীতায় ১ঘন্টা পর সে ছাড়া পায়।
এ নিয়ে জনমনে ও সকল ব্যবসায়ীদের মধ্যে পুলিশের ভাবমূর্তি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।

প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন