ঈদের আগেই জিতের মোবারক বার্তা ভিডিও সহ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 6, 2018

ঈদের আগেই জিতের মোবারক বার্তা ভিডিও সহ

আমার বাঁশখালী ডটকম:
নতুন পোশাক। নতুন সাজ। নতুন আতরের গন্ধ। সুরমায় সেজেছে চোখ। খুশির আমেজে টালিউডের সুলতান জিৎ। ঈদের আগেই গানে গানে তার ভক্তদের মোবারক বার্তা দিলেন জিৎ। মুক্তি পেল ‘সুলতান’ দ্য সেভিয়র-এর গান ‘ঈদ মোবারক’। প্রাঞ্জলের কথায় ও শুদ্ধের সুরে গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।     
টানটান উত্তেজনা, ফাটাফাটি অ্যাকশন, গুন্ডাদের শাস্তি, লক্ষ্যপূরণের জেদ আর ভালবাসার ছোঁয়া। এক কথায় বিনোদনের প্যাকেজ নিয়ে ঈদে বড়পর্দা কাঁপাতে আসছে জিৎ অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’। বছরের শুরুতে ‘ ইন্সপেক্টর নটি’ ছবিতে দর্শকদের মন জয় করেছিলেন জিৎ। এবার জিতের রোম্যান্টিকতাকে ছাপিয়ে যেতে চলেছে গাম্ভীর্য। নিজের চকোলেট বয়ের ইমেজ ছেড়ে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছেন জিৎ। নায়কের বদলে ‘সুলতান দ্য সেভিয়ার’ এ নেগেটিভ চরিত্রে দেখা যাবে টলিউড হার্টথ্রবকে।
ছবিতে সুলতান ভাই হিসেবে দেখা যাবে জিৎকে। ভাইগিরি করেই সুলতানের দিন চলে। কিন্তু তার ভিতরের মানুষটা সহজ-সরল। রিয়াকে (প্রিয়াঙ্কা সরকার) সে নিজের বোনের মতো ভালবাসে। নারীপাচার চক্রের কবলে পড়ে রিয়া। যার নাম পাণ্ডা সরকার (মুকুল দেব)। এই সরকার গ্যাংয়ের কবল থেকেই রিয়াকে উদ্ধার করে আনে সুলতান। ছবিতে জিতের বিপরীতে রয়েছেন দেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শেষবার বিদ্যাকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’-এ। এবার আইনজীবী হিসেবে ‘সুলতান দ্য সেভিয়র’-এ রয়েছেন তিনি।
তামিল ছবি ‘ভেদলম-এর রিমেক হিসেবে এ ছবি তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ। সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী সুপারস্টার অজিৎ। তাঁর বিপরীতে ছিলেন শ্রুতি হাসান। আর অজিতের বোনের চরিত্রে দেখা গিয়েছিল লক্ষ্মী মেননকে। দাক্ষিণাত্যে সাড়া ফেলেছিল ছবিটি। হয়েছিল ব্লকবাস্টার। এবার ‘সুলতান দ্য সেভিয়র’-এর পালা। 
একুশে টেলিভিশন ভিডিও:


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন