নতুন থেরাপিতে ক্যান্সার মুক্তি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, June 4, 2018

নতুন থেরাপিতে ক্যান্সার মুক্তি














আমার বাঁশখালী ডটকম:
ক্যান্সার নিরাময়ের জন্য নতুন এক ধরনের থেরাপি আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। নতুন এই থেরাপিতে ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে দাবি গবেষকদের। 
নতুন এই থেরাপিতে, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরে ৯০ বিলিয়ন এন্টি-ক্যান্সার কোষ প্রবেশ করানো হয়। এই কোষগুলোর কাজ হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ মেরা ফেলা। 
এই থেরাপি প্রয়োগ করে নারীদের টার্মিনাল স্তন ক্যান্সারের ক্ষেত্রে অভূতপূর্ব ফলাফল পাওয়া গেছে। জুডি পারকিনস নামের এক নারী এই স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জুডি মাত্র তিন মাস বেঁচে থাকবেন বলে জানিয়েছিল তার চিকিতসকেরা। তবে নতুন ওই থেরাপি প্রয়োগের পর দুই বছরেরও বেশি সময় বেঁচে আছেন জুডি। পাশাপাশি তার শরীরে ক্যান্সারের কোন লক্ষণও নেই বলে জানায় গবেষকেরা।    
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট যদিও এই থেরাপিকে এখন `পরীক্ষাধীন` হিসেবে উল্লেখ করেছেন। 
ইন্সটিটিউটের সার্জারি বিভাগের প্রধান ডা. স্টিফেন রোসেনবার্গ বিবিসিকে বলেন, "আমরা এমন একটি চিকিৎসা পদ্ধতির কথা বলছি যা খুবই বিশেষায়িত ধরনের। যে নতুন কোষ আমরা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করাই তা শত্রুকে (ক্যান্সার আক্রান্ত কোষ) আগে সনাক্ত করে। তারপর সেটিকে ধ্বংস করে"। 
তবে বিষয়টি আরও ব্যাপক গবেষণা প্রয়োজন বলেও জানান এই চিকিৎসক।
সম্প্রতি ন্যাচার মেডিসিন জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। 

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন