চট্টগ্রামে ৪ ছিনতাইকারী গ্রেফতার! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, June 5, 2018

চট্টগ্রামে ৪ ছিনতাইকারী গ্রেফতার!

আমার বাঁশখালী ডটকম:
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ০৫ জুন ২০১৮ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৪৪৫ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৫৪ টি ম্যাগাজিন এবং ৫,৭৪৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৮৫ লক্ষ ৫৪ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬ হাজার ৭৯৫ বোতল ফেন্সিডিল, ৩,৪৫৫ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৬ লক্ষ ৯৯ হাজার ৩২০ লিটার দেশীয় তৈরী মদ, ৯৩৫ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ৩৭০ গ্রাম হেরোইন এবং ৭ কেজি ৪২৫ গ্রাম আফিম উদ্ধার করেছে।
 র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন সিআরবি রেলওয়ে হাসপাতালের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ জুন ২০১৮ ইং তারিখ ১২৪৫ ঘটিকার সময় অতিঃ পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে ছিনতাইকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ সুজন (২০), পিতা-মৃত আয়াত উল্লা, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর বর্তমান ঠিকানা-মুনছুরাবাদ সুলতান মিস্ত্রির বাড়ী, থানা-ডবলমুরিং, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ আরমান হোসেন @শাহিন (১৯), পিতা-মোঃ আরিফ মিয়া, গ্রাম-মুনছুরাবাদ মিয়া বাড়ী, ২৪ নং ওয়ার্ড, থানা-ডবলমুরিং, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ ফারুক (২২), পিতা-মৃত আবদুল গোফরান, গ্রাম-ওগিরামপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী এবং ৪। মোঃ সাদ্দাম হোসেন (২১), পিতা- মোঃ শাহআলম, গ্রাম-অভয়পাড়া, থানা-কচুয়া, জেলা-চাদপুর’দের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ০৩ টি চাকু, ০৪ টি চুরি হওয়া মোবাইল সেট, ০৮ টি সীম কার্ড এবং নগদ- ৫,০৭০ টাকা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীরা সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি/ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ রে ৪ ধারা মোতাবেক চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন