নির্বাচন নিয়ে অন্য কোনো দেশকে মন্তব্য না করার আহবান: সেতুমন্ত্রী - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, June 29, 2018

নির্বাচন নিয়ে অন্য কোনো দেশকে মন্তব্য না করার আহবান: সেতুমন্ত্রী


বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিরত থাকা উচিত।  বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৯ জুন) রাজধানীর আব্দুল্লাহপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকে তাকান। গাজীপুর নির্বাচন নিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয়। বৃহস্পতিবার মার্শা বার্নিকাট এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।  বার্নিকাটের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচনে বিএনপির মিজান নামের এক নেতা ষড়যন্ত্র করেছিলেন। তাহলে এই ঘটনায় তার (বার্নিকাট) কি কোনও উদ্বেগ নেই?  পদ্মাসেতু প্রসঙ্গে কাদের বলেন, পদ্মসেতুর কাজ ৫৬ শতাংশ শেষ হয়েছে। সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। পদ্মাসেতুর কাজ শেষ হলে উভয় প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হবে। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন